শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জের বিষ্ণুপুরে বিভিন্ন ওয়ার্ডে বেহাল দশা রাস্তার সংস্কার করলেন সমাজসেবক শেখ আব্দুল্লাহ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইট সোলিং রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ সভাপতি, সাবেক বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।

মঙ্গলবার (২২ শে আগস্ট) অত্র ইউনিয়নে বন্ধকাটি রবিউলের বাড়ি হতে গাজীপাড়া, বন্ধকাটি রেজওয়ানের বাড়ি হতে সরকার পাড়া, বন্ধকাটি জয়নালের বাড়ি হতে চৌমুহনী, বন্ধকাটি মোনায়ামের বাড়ি হতে ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি,পারুলগাছা হাজির মোড় হতে আনসারের দোকান, চাঁচাই খ্রিস্টান মিশন হতে হাবিবুরের চায়ের দোকান পর্যন্ত ইট সোলিং এর রাস্তা মেরামত করে দিলেন শেখ আব্দুল্লাহ। প্রায় লক্ষ টাকা খরচ করে অবহেলিত জনপদের ভঙ্গুর গ্রামীন ইটসোলিং রাস্তা সংস্কারে ভূমিকা রাখায় সন্তোষ প্রকাশ করেছেন জন সাধারণ। এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার ভাই উপজেলা আ’ লীগের সিনিঃ সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের মতো আমিও জনকল্যাণে কাজ করতে চাই। জাতীয় শোক দিবসের মাসে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনার লক্ষে জনসাধারণের চলাচলের রাস্তা সংস্কার করে দিয়েছি। ইউনিয়নের বিভিন্ন ইটের সোলিং রাস্তা বেহাল দশা দেখে আমি ইউনিয়নের সন্তান হিসাবে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ করেছি যা অব্যাহত রাখতে চাই। আমার ভাইয়ের ও আমার জন্য এলাকাবাসীর নিকট দোয়া চাই।আমি এই ইউনিয়নে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!