শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৫২ বার পড়া হয়েছে

জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।

সদর উপজেলা ও শহর স্বেছাসবক দলের ব্যানারে বুধবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় কপালে কালো কাপড় ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। তাদেরকে রোহিঙ্গা আখ্যায়িত করে তারা আরো বলেন, অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহল আহম্মদ মানিকর পকট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেদ্রীয় নেতাদর প্রতি আহবান জানান।

বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!