শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ ধানবীজ ও ৯১৮৪ কেজি সার  বিতারণ করেছে লিডার্স

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে আজ ৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে।

উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব এস.এম. জগলুল হায়দার। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী, লিডার্স এর কর্মকর্তাগন, উপকূলীয় এলাকা মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের কৃষকগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রকল্প কর্মকর্তা তাহসিনা সিরাজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।

উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ৫টি ইউনিয়নে ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!