বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ২

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সি এন জি যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক সহ আরো দুইজন। সোমবার ৫ জুন ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। আহত দুইজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো ন- ১৫-২৩৩৬) বরগুনার জেলার বামনা থানা হতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এদিকে বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি সিএনজি (বরিশাল মেট্রো থ ১১-১১১১) অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!