বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক, নাগরিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬ জুন) শহরের নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নিউজ করাই কাল হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান কেবল, স. ম আলাউদ্দীনসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সদস্য সচিব অ্যাড. মুনীর উদ্দীন, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎস্না দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, খবরপত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, প্রজন্ম একাত্তরের ফারুক রহমান, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা মেইলের গাজী ফরহাদ, নাগরিক কমিটির জহুরুল কবীর, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, সূর্যের আলোর মুনসুর রহমান, সাংবাদিক বায়েজিদ হাসান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!