শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

সুন্দরবনের আত্মসমর্পন করা জলদস্যূদের মাঝে র‍্যাবের ঈদ সামগ্রী বিতরণ

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সুন্দরবনে বিভিন্ন সময়ে আত্মসমর্পন করা ১৫ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‍্যাব-৬। সোমবার দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পে এই আয়োজন করা হয়। এসময় র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর গালিব সহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসব জলদস্যূরা বিভিন্ন সময়ে আইন-শৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পন করছিলো। বর্তমান তারা কৃষিকাজ সহ অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন।

ঈদ উপহার ও আর্থিক সহায়তা পাওয়া প্রাক্তন জলদস্যূরা হলেন- সাতক্ষীরার মোঃ সোলায়মান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম গাজী, মোঃ আলম সানা, মুকুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নাজমুল মল্লি­ক, সাদ্দাম তরফদার, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সবুজ হোসেন, মোঃ আব্দুল করিম ওরফে ম্যাজিক, মোঃ সেলিম মোড়ল, মোঃ এবাদুল ইসলাম, তৈইবুর মোড়ল, শেখ আবু জাফর ও যশোরের অভয়নগরর আমিরুল ইসলাম।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষে র‍্যাবের উদ্যোগে প্রাক্তন জলদস্যূ ছাড়াও দু:স্ত ও গরীব সহ বিভিন্ন মানুষের মাঝে এ ধরনের উপহার বিতরণ করে থাক। ১৫ জন বিভিন্ন সময় আত্মসমর্পন করা জলদস্যূদের মাঝে সোমবার এই ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি পেয়ে তারা অনেক খুশী হয়েছে। আমরা চাই তারা বর্তমানে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছে সেটাই চালিয়ে যাক। তারা যাতে অসৎ পথে পুনরায় পা না বাড়ায় সেজন্যই আমাদের এই উদ্যোগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!