বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এবারের প্রতিপাদ্য বিষয় তথ্য অধিকার সংকটে হাতিয়ার আলোচনা সভায়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইন ২০১৯ উপস্থাপন করেন। উপজেলা তথ্য আপা মিনারা পারভিনের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে একটি দেশে ও জাতি শুদ্ধ ভাবে চলতে পারে। সময় উপযোগী তথ্য অধিকার আইন না জেনে জনগণ যদি অন্ধ হয়ে থাকে তাহলে ভুল করবে। তিনি উপজেলার সকল সরকারি অফিসে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য ফরম পূরণ করে যেকোন তথ্য চাইতে পারেন বলে জানান। তথ্য জানা থাকলে নিজেকে সমৃদ্ধ করা যায়। তিনি বলেন সমাজের সব ক্ষেত্রে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তথ্য আপা মিনারা পারভীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!