শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় উর্মিলা মণ্ডল (৫০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত গৃহবধূ গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ প্রমিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন।পথিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছালে দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছেন।মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!