রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

মহান ৭ ডিসেম্বর’ ৭১ সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

মহান ৭ ডিসেম্বর’ ৭১ সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৭ ডিসেম্বর) বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের সাতক্ষীরা মুক্ত হয়েছিল। তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের জন্য জাতির জনক বঙ্গবন্ধু এক ভাষণেই বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। যা বিশে^র কোন নেতা করতে পারেনি। বাঙালীদের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমাদের ইতিহাস ভোলা যাবেনা। যারা ইতিহাস ভূলে যায় তারা কখনও উন্নতি করতে পারেনা। তিনি বলেন, আমাদের সাতক্ষীরার অনেক বীর মুক্তিযোদ্ধা ও নেভাল কমান্ডোরা বীর শ্রেষ্ঠ হতে পারতো। কিন্তু দেয়া হয়নি। আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। আমি সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের জন্য ছাড়াও দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের দাবী ও সন্মান আদায়ে কাজ করেছি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, প্রাক্তণ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, শরীফ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবিসহ অতিথিও বীর মুক্তিযোদ্ধারা। এসময় জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!