শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

সড়ক দুর্ঘটনায় আশাশুনিতে নিহত-১ ও আহত-৩

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

সোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি- ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম দেবাশীষ সরকার (৪২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় সরকারের ছেলে।আহতরা হলেন, অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহামুদুল্লাহ।

নাকতাড়া গ্রামের তপন সরকার ও বিকাশ মণ্ডল জানান, তাদের গ্রামের দেবাশীষ সরকার, অভিজিৎ সরকারসহ কয়েকজন বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীউলা মাদ্রাসা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো। এ সময় ঘোলা থেকে নাকতাড়াগামি একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ ও দেবাশীষকে ধাক্কা দেয়। এতে অভিজিৎ সরকার, দেবাশীষ সরকার, মটর সাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহামুদুল আহত হয়। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেবাশীষ মারা যায়। আহত তিনজনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে শুক্রবার ভোরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম মটর সাইকেলর ধাক্কায় দেবাশীষ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিনজন বিপদমুক্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!