বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম আলহাজ্ব ঈমান আলী(৬০)। তিনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, নিহত ঈমান আলী আব্দুল করিম নামের এক ব্যক্তির নির্মানাধীন বাড়ির ২য় তলার কাজ তদারকি করতে যান। সেখানে তিনি নির্মান শ্রমিকদের সাথে কথা বলছিলেন। এসময় তিনি অসাবধনতা বশতঃ ছাদ থেকে পা পিছলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। যাত্রাপথে বেলা ১টার দিকে তিনি মারা যান।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সাধারনভাবে দুর্ঘটনা বলেই মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!