বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রযুক্তি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু প্রমুখ। আগামী ৯ নভেম্বর সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের সেবামূলক কার্যক্রম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠত হবে। মেলায় চারটি ক্যাটাগরিতে প্রায় ২৫ টি স্টল থাকবে, সরকারের ভূমি সেবা, তথ্য সেবা, আয়কর রিটার্ন দাখিল, থানায় ডিজিটাল অনলাইনে সাধারণ ডায়েরি, চাকরীসহ সকল অফিস আদালতে তথ্যপ্রযুক্তির অবাদ ব্যবহার এবং সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ডিজিটাল ব্যবহারের সার্বিক বিষয়ে মেলায় তুলে ধরা হবে বলে সভা থেকে জানাগেছে। এছাড়া স্থানীয় স্কুল কলেজ মাদ্রাসা ও ব্যক্তির উদ্যোগে উদ্ভাবনী বিষয়গুলি মেলায় স্থান পাবে। ইতিমধ্যে মেলা উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!