বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খেলাকালীন থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারী আটক

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গেলাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারীকে আটক করা হয়েছো।

আজ বুধবার দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ চোরাশিকারীকে আটক করে। আটক চোরাশিকারীর নাম আদম আলী। সে গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী হরিনের মাংস বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথাও চামড়াসহ আদম আলী নামের এক চোরাশিকারীকে হাতে নাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!