শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

কালিগঞ্জে জেন্ডার ইস্যুসহ করোনা সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড সভা

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে সোমবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে জেন্ডার ইস্যুসহ কোভিড-১৯ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

অগ্রগতি সংস্থার অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় এই ওয়ার্ড সভার আয়োজন করা হয়। এই ওয়ার্ড সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, মোঃ মিজানুর রহমান ওসি (তদন্ত) কালিগঞ্জ থানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, একেএম জহুরুল আলম প্রফেসর রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন সহ আরও কয়েকজন প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব এবং কালিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আনোয়ার হোসেন।

আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এখন কোভিড-১৯ এর আতঙ্ক অনেক কমেছে। কিন্তু তার মানে এই নয় যে এর প্রাদুর্ভাব কমেছে। তারপরেও আমাদের জীবন চালানোর তাগিদে সবকিছু করতে হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সব যে সমস্ত কাজ করা যায় সেগুলো করতে হবে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমুহ এখনও বন্ধ আছে। কিন্তু অনলাইনে ক্লাস চলছে। সেটা যেমন ভালো তেমনি শিশুদের অনলাইনে ব্যবহারের হার বেড়েছে। এজন্য তাদের অনলাইনের মাধ্যমে যৌন নির্যাতনের আশংকাও বেড়েছে। তাই এই সময় আমাদের শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের ম্যাধমে অনুষ্ঠান শেষ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!