রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

উত্তরণের আয়োজনে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

“গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ,২০২২ উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদউজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি এবং এডুকো বাংলাদেশ-এর প্রোগ্রাম ডেভলপমেন্ট ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা,সাংবাদিক,ইউনিয়ন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শিশু,শিক্ষক,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ উত্তরণের এর কর্মকর্তাবৃন্দ।

বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গাবুরা, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ি ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিশু ও অভিবাবকদের সাথে নিয়ে র‌্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্তনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!