বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

শনিবার (১ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সাংবাদিক মিজানুর রহমান, বিষ্ণু পদ দত্ত, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, মো. আব্দুল হান্নান, অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রফিকুল ইসলাম, শেখ সাদেক, সরদার ইমান আলী, শিব পদ মল্লিক, কালিপদ মন্ডল, অরবিন্দু কুমার সরকার, মোঃ রউফ বাবু, আক্তারুল ইসলাম, মোঃ নুরুল হুদা, রুহুল আমিন, কালিপদ মন্ডল, জিএম শহিদুল্লাহ, আশরাফুন্নাহার আশা, সাবিনা ইয়াসমিন, কল্পনা সরকার, রাবেয়া খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান প্রমুখ। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাশেম আলী ফকির।

সভায় দ্রুত কপোতাক্ষ নদের পাখিমারা বিলে টিআরএম চালু, কৃষকদের ক্ষতিপূরণের অর্থ প্রদান, বেতনা নদী খননে টিআরএম কার্যক্রম অর্ন্তভূক্তিসহ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন, পশ্চিম শালতা, শালিখা ও শিবসা অববাহিকায় টিআরএম বাস্তবায়নের জন্য ব-দ্বীপ পরিকল্পনায় অর্ন্তভূতি, মৃত ও পরস্পর বিচ্ছিন্ন নদীগুলোর মধ্যে পুনঃসংযোগ প্রদান এবং বিভিন্ন অপদখল থেকে নদীগুলোকে মুক্তসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!