শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বদলি জনিত কারণে বিদায়ী নৈশভোজ অনুষ্ঠিত 

✍️শেখ বেলাল হোসেন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় এর বিদায় উপলক্ষে সাতক্ষীরা জেলার সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষী প্রতিনিধিদের সৌজন্যে বুধবার রাতে বিদায়ী নৈশভোজ এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আল রাজী, সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হুমায়ুন কবির,

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি কলেজে ও সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, প্রফেসর বাসুদেব বসু, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ডেন্ট পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, সম্মানিত সিভিল সার্জন ডাক্তার সাফায়েত আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের সম্মানিত প্রকৌশলী নিজাম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলার কমিউনিটি পুলিশের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, চেম্বার সভাপতি নাসিম ফারুক মিঠু, পিপি আব্দুল লতিফ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, উপজেলা চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, জেলা বিচার বিভাগ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোস্না আরা সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।

ছাত্রলীগ সভাপতি আশিক সাধারণ সম্পাদক সুমন সহ কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ শাহাবাজকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ভোমরা সি এন্ড এফ সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব রাজু ও মাকসুদ, সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, রত্না শারমিন, চৈতালি মুখার্জি সহ সঙ্গীতাংগনের অন্যান্য শিল্পী বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!