বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি আলীমের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিওসহ)

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি ও জিএস মো. আলিমুজ্জামান আলিম।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এবং তার পুত্র ব্যরিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোষ্ট করা হয়। বিষয়টি জেনে আমি গোপালগঞ্জ সদর থানায় গিয়ে সাধারন ডায়েরি করি। কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফকরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার লক্ষে আমাকে বিবাদী করে মামলা দায়ের করেন এবং আমি গ্রেপ্তার হই। পরে আদালতের আদেশে ফরেনসিক রিপোর্টে আমি বা আমার পরিবার জড়িত নয় বলে তা প্রমানিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। তিনি আরোও বলেন, এখন পর্যন্ত প্রকৃত দোষীরা আইনের ধরা ছোয়ার বাইরে রয়েছে। প্রশাসনের নিকট আমার জোর দাবী প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওনায় আনা হোক। এ সংবাদ সম্মেলনে জেলায বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!