বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

তালায় সুপেয় পানি সরবরাহে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের কাজ চলমান

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধীনে জমিসহ বসতঘর প্রদান করেছেন। সেখানে বাসবাসকারী পরিবারগুরো যাতে সুপেয় পানি পান করতে পারে এজন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অধিনে পরিবার প্রতি ১টি করে ৩ হাজার লিটার ধারন ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করে দেয়া হচ্ছে। উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। তিনি আরো জানান, টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্প অনুযায়ী পানি ট্যাংক স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছি। কাজের যাবতীয় উপকরণের গুনগত মান ঠিক রেখে কাজ করার জন্য ঠিকাদরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, চলমান এ প্রকল্পের কাজ ঠিকমতো চলছে। আমি বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!