বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৯৭ বার পড়া হয়েছে

লিডার্স এর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এবং রেনাটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় আজ সোমবার (২৫ জুলাই ২০২২) খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। সকাল ১০.৩০ টায় উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক তপন মন্ডল, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অচ্যুৎ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মেডিকেল অফিসার ডাঃ সোহেলী আফরোজা (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, পিজিটি-গাইনী এ্যান্ড অবস), রেনাটা বাংলাদেশ লিমিটেড এর ডিসট্রিক্ট সেলস্ ম্যানেজার মোঃ শাহীন ইসলাম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সহকারী মেডিকেল অফিসার সুব্রত রায় প্রমূখ।

সভাপতি বলেন, এই প্রত্যন্ত গ্রামে লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের মানুষ খুবই খুশি। এই গ্রামে স্বাস্থ্য সেবা নিতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় একজন নারীকে এত দূরে যেয়ে স্বাস্থ্য সেবা নেওয়া খুবই কষ্টকর। এমন মহতী কাজ করার জন্য আমরা লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!