শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

মুকসুদপুরের বাটিকামারী ইউপির উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৯নং বাটিকামারী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. ইবাদত মাতুব্বরের প্রচার-প্রচারণায় বাঁধা দেওয়া, ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মী-সমর্থকদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ করে প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে হাজী রফিকুল ইসলাম মাছুদ।

এ সংবাদ সম্মেলন শেষে প্রার্থী মো. ইবাদত হোসেন মাতুব্বরের নির্বাচনী প্রতীক আনারসের পক্ষে একটি বিশাল মিছিল বের হয়।

রোববার (১৭ জুলাই) বিকাল ৫টায় বাটিকামারি ইউনিয়নের পুরাতন রথখোলা গ্রামের বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হাজী রফিকুল ইসলাম মাছুদ বলেন, বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে এ ইউনিয়নে আগামী ২৭ই জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বতন্ত্রপ্রার্থী মো. ইবাদত মাতুব্বর আনারস প্রতীক নিয়ে সুন্দরভাবে নির্বাচনে প্রচার-প্রচারণা করছে। গত শুক্রবার বিকালে হঠাৎ নৌকার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের সমর্থকরা বাটিকামারি বাজারে আমাদের প্রার্থীর প্রচার কেন্দ্রে প্রচার-প্রচারণায় বাঁধা দেয় এবং নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে। এসময় পাশে থাকা বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার পরে আমরা ইউনিয়বাসী ভোট দিতে পারবো কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করছে ইউনিয়নের সাধারণ ভোটাররা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত ব্যানার ও পোস্টার প্রতিপক্ষ নিজেরা ছিঁড়ে আমাদের কর্মীদের নামে ফেসবুকে অপপ্রচার করছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংযুক্ত ব্যানার ও পোস্টার ছেঁড়ার ব্যাপারে আমরা কেউ জড়িত না। প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হোক।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, আমরা সকলেই আওয়ামী লীগ কর্মী। এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। আমরা সাধারণ জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল ওদুদ ভুইয়া, মো. আওয়াল ফকির, আব্দুল রাজ্জাক মাওলানা, হীরু মিয়া, সাবেক ইউপি সদস্য কাওছার আলী ভুইয়া, শিক্ষক বাদশা মাতুব্বর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক, শাহ আলমসহ ওই ইউনিয়নের প্রায় সহস্রাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!