রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জর মাদার নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকালে মাদার নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় নদীর পানির মধ্যে তার বড়শি বেঁধে যায়। এ সময় তিনি বড়শি ছাড়াতে গিয়ে পানির তলায় নিখোঁজ হন।

নিখোঁজ জেলে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নৈর বশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে কেরামত গাজী (৪০)।

নিখোঁজ কেরামত গাজীর পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিজ স্ত্রীকে নিয়ে মাদার নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান কেরামত গাজী। কিছুক্ষন পর নদীর পানির নিচে তার বড়শি বেঁধে যায়। অনেক টানাটানি করে তিনি যখন বড়শিটি ছাড়াতে পারেননি তখন নদীর পানিতে নেমে ডুব দিয়ে বড়শিটি ছাড়াতে গিয়ে নিখোঁজ হন। অনেক অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দেওয়ার পর তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এছাড়া স্থানীয় মানুষও উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।

কৈখালী ইউপি চয়োম্যান আব্দুর রহিম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কেরামত গাজীর একজন মৃগির রোগী বলে তিনি জানতে পেরেছেন। সকালে তার বৌকে নিয়ে মাদার নদীতে মাছ ধরতে গেলে নদীর পানির মধ্যে তার বড়শি বেঁধে যায়। এরপর তিনি ওই বড়শি ছাড়াতে গিয়ে নিখোঁজ হন।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের একটি টিম তার উদ্ধারের জন্য কাজ করছেন। এছাড়া খুলনা থেকে একটি ডুবুরি দল ইতিমধ্যে নিখোঁজ কেরামত গাজীকে খুঁজে বের করার জন্য রওয়ানা হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!