বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার বিচার না পেলে শিক্ষকদের পদত্যাগের ঘোষণা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন লাঞ্ছিত করার ঘটনার বিচারের দাবীতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর জমা দেন শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের জন্য বাই-সাইকেল রাখার গ্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ঐ সময় কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন এসে ঐ শিক্ষকের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজে বাঁধা দেয় এবং লাঞ্ছিত করে এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!