রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরার দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন এর ২৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার জনপ্রিয় পত্রিকা দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন এর ২৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রবিবার দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপার্টার কল্যান ব্যানার্জি, প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাংবাদিক মেহেদী আলী সুজয়, এম বেলাল হুসাইন, এসএম আকরামুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা ও উন্নয়নের রুপকার। ১৯৯৬ সালের ১৯ জুন কালারাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৬ বছর পেরিয়ে গেলেও আজও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!