বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাঘের আক্রমণে কাওছার গাইন নামে এক মৌয়াল নিহত

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণ কাওছার গাইন নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার বিকালে নোটাবেকী খেজুরদানা এলাকায় মধু আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। রবিবার সকাল পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

নিহত কাওছার গাইন (২৭) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম ও খলিশাবুনিয়া গ্রামের হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ মার্চ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগাওালিনী স্টেশন থেকে পাশ নিয়ে কাওছার গাইনসহ ১৩ জনের একটি মৌয়ালদল একসাথে দুটি নৌকায় সুন্দরবনে যান মধু আহরনের জন্য। শনিবার বিকালে সুন্দরবনের নোটাবেকী খেজুরদানা এলাকায় মধু আহরনের সময় বাঘের আক্রমণের শিকার হন কাওছার গাইন। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার মরদেহ তার সঙ্গীরা উদ্ধার করতে পারেননি। হ

হাবিবুল্লাহ আরো জানান, আজ রবিবার সকালে বনবিভাগের লোকজনসহ তারা ২০-২৫ সঙ্গবদ্ধ হয়ছ সুন্দরবনে রওয়ানা দিয়েছেন তার মরদেহ উদ্ধারের জন্য।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা নুর অলম জানান, বাঘের আক্রমণে এক মৌয়াল মৃত্যুর খবর তিনি জেনেছেন। মরদেহ উদ্ধারে বনবিভাগের লোকজন সেখানে গেছেন। মরদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!