শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তানে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাহিয়ান হোসেন নয়ন, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ ফাতেমাতুজ জোহরা, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমওইপিআই শংকর মল্লিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, আবু মুছা, রমেশ চন্দ্র, মাহবুবুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অংশ গ্রহনে সভায় স্বাস্থ্য সেবা কার্যক্রম ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাপতি নবাগত ইউএইচএ ডাঃ মিজানুল হক বলেন, কোন প্রকার দুর্ণীতি প্রশ্রয় দেয়া হবে না। কেউ তার নায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে হবে। হাসপাতালের ক্লিনিক, মাঠ পর্যায় ও ইপিআই পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে যত প্রকারের সহযোগিতা প্রয়োজন দেওয়া হবে। যারা কার্যক্রমে ভাল ভূমিকা রাখতে সক্ষম হবে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করে ক্রমানুসারে পুরস্কৃত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!