রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষপ্রয়োগ করে মাছ ধরার সময় ৬জন জেলেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৫০ কেজি মাছ, ১০ বোতল বিষ, লক্ষাধিক টাকা মূল্যের জালসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল।

আটককৃত জেলেরা হলেন, কয়রা থানার জোশিং গ্রামের মোজাম সরদারের ছেলে মফিজুল সরদার (৪৫), সানাউল্লাহ গাজীর ছেলে সালাম গাজী (৪৫), রেজাউল গাজীর ছেলে রোকনুজ্জামান (২৭), আলী বক্স গাজীর ছেলে রুহুল আমিন (৩৬), শহিদ গাজীর ছেলে বিল্লাল গাজী (৪২) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে মহিবুল্যাহ গাজী (২৮)।

বনবিভাগ সূত্রে জানা যায়, স্মার্ট পেট্টোল টিমের দলপতি ফরেষ্টার জিয়াউর রহমান ও কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) নাসিরউদ্দীনের নেতৃত্বে বনবিভাগের একটি যৌথ টিম সুন্দবনে অভিযান চালায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় উক্ত ৬ জেলেকে হাতে নাতে তারা আটক করে। এ সময় জেলেদের নৌকা তল্লাশি করে ১০ বোতল বিষ, ৫০ কেজি মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ভেসালী জাল, দা, ড্রামসহ আনুসাঙ্গিক বিািভন্ন মালামাল জব্দ করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ ৬ জেলেকে আটক করে বনআইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!