বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

গরুর খামারের চাল থেকে পড়ে দেবহাটায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নির্মাণাধীন গরুর খামারের চাল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম আবু জাকের (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের দাইপাড়ার আব্দুল আজিজের ছেলে।

মাগুরা দাইপাড়া গ্রামের আবু তালেব জানান, তার ভাই আবু জাকের বিনেরপোতা বিসিক শিল্পনগরীর শেখ বসির আহম্মেদ মামুনের মালিকানাধীন চিংড়ি বাংলা হ্যাচারীর একজন শ্রমিক। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাকের ওই প্রতিষ্ঠানের মালিকের দেবহাটার বহেরা বাজারে গরুর খামারের চাল তৈরি করার সময় অসাবধানতাবশত নীচে পড়ে যান। এতে তিনি মারাত্মক জখম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহষ্পতিবার সকালে জাকেরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দেবহাটা থানার উপপরিদর্শক আইনুদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন । তবে মৃত্যুর খবরটা জানেন না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!