বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭ জন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনার সংক্রমনের হার উঠা-নামা করলেও বৃদ্ধি পাচ্ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তারা মারা যান। এদিকে, গত ২৪ ঘন্টায় ১০০ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। যা শনাক্তের হার ২৭ শতাংশ।

তবে, করোনার সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি মানার কোন প্রবনতা। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও দেখা যাচ্ছে না কোন তৎপরতা।

ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত ফজল করিমের পুত্র সিরাজুল ইসলাম (৬৫), সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত মাদার দালালের পুত্র আবুল হোসেন (৭৫), শ্যামনগর উপজেলার পারনপুর আজাদনগর গ্রামের মৃত মুৎলা সরদারের পুত্র মোহাম্মদ আলী (৬০) ও একই উপজেলার নয়নতারা চাঁদদনীমুখা গ্রামের আব্দুল্লাহ গাজীরপুত্র আল-আমিন (১৬)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন সময় তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮২৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৯১ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়ত জানান, জেলায় বর্তমান ৫৫৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৪১ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!