শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালায় জমে উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি বার্ষিক নির্বাচন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

জমে উঠেছে সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি বার্ষিক নির্বাচন। নির্বাচনে দুই জন সভাপতি,  চার জন সাধারন সম্পাদক ও দুই জন কোষাধ্যক্ষ পদে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি তালা বিদে সরকারি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার সূত্রে  জানা গেছে,সভাপতি পদে নির্বাচন করছেন এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জগদীশ কুমার হালদার,সাধারণ সম্পাদক পদে, সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সজীবুদ্দৌলা, এজিডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এ.এইচ.এম আঃ মুনয়িম, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জুলফিক্কার আলী আকুঞ্জী, কোষাধ্যক্ষ পদে এজেএইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম শেখ, খলিশখালী মাগুরা এমসি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মো. আব্দুল আজিজ ও মো. মঈনুল ইসলাম।

এ নির্বাচনী ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটার রয়েছেন এবং  ভোট গ্রহন ১১ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা বিজয়ের জন্য জোর প্রচার প্রচারনা চালাচ্ছেন বলে দেখা গেছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের প্রতিশ্রুতি দিতেও দেখা গেছে তাদের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!