শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

আগামী ২২ জানুয়ারি থেকে সাতক্ষীরায় ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধন

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৬৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ৩টি গ্রুপে জেলার মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে। “ক” গ্রুপে অংশ নিচ্ছে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব, গুড়পুকুর আদর্শ সংঘ, রসুলপুর ক্রীড়া সংস্থা ও পূর্বাচল ক্লাব। “খ” গ্রুপে অংশ নিচ্ছে কোমরপুর যুব সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, সেবা সংঘ, কুখরালী স্কাই স্পোর্টস এবং “গ” গ্রুপে অংশ নিচ্ছে ব্রাদাস ইউনিয়ন ক্লাব, পারুলিয়া যুবক সমিতি, ইয়াং স্পোটিং লাবসা ও গফ্ফার স্মৃতি সংসদ। 
আগামী ২২ জানুয়ারি শনিবার বিকাল ২.৩০মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ।
সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাতক্ষীরা জেলা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। খেলার ফিকচার নিন্মে দেওয়া হলো ঃ ২০২১-২২ এর ২২/০১/২২ তারিখ উদ্বোধনী খেলায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম গুড়পুকুর আদর্শ সংঘ। আগামী ২৩/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে রসুলপুর ক্রীড়া সংস্থা  বনাম পূর্বাচল ক্লাব ও বিকাল ৩টায় মুখো-মুখি হবে কোমরপুর যুব সংঘ বনাম ইয়াং সুলতানপুর ক্লাব, ২৪/০১/২২ তারিখ সোমবার দুপুর ১টায় মুখো-মুখি হবে সেবা সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম পারুলিয়া যুবক সমিতি, ২৫/০১/২০২২ তারিখ মঙ্গলবার দুপুর ১টায় খেলবে ইয়াং স্পোটিং লাবসা বনাম গফ্ফার স্মৃতি সংসদ ও বিকাল ৩টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম পূর্বাচল ক্লাব, ২৬/০১/২০২২ তারিখ বুধবার দুপুর ১টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ২৭/০১/২০২২ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম গফ্ফার স্মৃতি সংসদ, ২৮/০১/২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম ইয়াং স্পোটিং লাবসা, ২৯/০১/২০২২ তারিখ শনিবার দুপুর ১টায় খেলবে দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাব বনাম রসুলপুর ক্রীড়া সংস্থা ও বিকাল ৩টায় খেলবে গুড়পুকুর আদর্শ সংঘ বনাম পূর্বাচল ক্লাব, ৩০/০১/২০২২ তারিখ রবিবার দুপুর ১টায় খেলবে কোমরপুর যুব সংঘ বনাম সেবা সংঘ ও বিকাল ৩টায় খেলবে ইয়াং সুলতানপুর ক্লাব বনাম কুখরালী স্কাই স্পোর্টস, ৩১/০১/২০২২ তারিখ সোমবার দুপুর ১টায় খেলবে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বনাম ইয়াং স্পোটিং লাবসা ও বিকাল ৩টায় খেলবে পারুলিয়া যুবক সমিতি বনাম গফ্ফার স্মৃতি সংসদ। উল্লেখ্য যে, খেলা শুরু হওয়ার ১ ঘন্টা আগে দলগুলোকে রিপোর্ট করতে হবে। বিঃ দ্রঃ অনিবার্য কারণ বশত: খেলা বন্ধ হলে পরবর্তীতে অবশিষ্ট খেলা বডিলি শিফট হবে। উভয় গ্রুপের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলার অবশিষ্ট ফিকচার পরবর্তীতে জানানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!