শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনালে জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ। বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল, সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল, শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ও বেসিক ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল। ফাইনালে শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলার সমন্বয়কারী ক্রিকেট কোচ মো. আলতাফ হোসেন, ক্রিকেট কোচ ফজলুর রহমান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন তানভীর ও মিলন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!