শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে “আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে “আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১” প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনের মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা -২০২১ (অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা), *গোপালগঞ্জ* এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কাশিয়ানী বালক দল সদর বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় দুপুরে সদর বালিকা দল কাশিয়ানী বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

আইজিপি কাপ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য নার্গিস রহমান। 

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নিহাদ আদনান তাইয়ান, মো. সাখাওয়াত হোসেন, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো মনিরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকতা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এ সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নার্গিস রহমান বলেন, ” মাদক ছেড়ে সকলকে খেলার মাঠে আসতে হবে। আপন আলোয় আলোকিত হতে হবে, অপরকেও আলোকিত করতে হবে।”

পরে প্রধান অতিথি আমন্ত্রিত সকলকে নিয়ে আইজিপি কাপ জাতীয় কাবাডি প্রতিযোগিতায় ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের প্রতিযোগীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!