শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করলেন এসপি আয়েশা সিদ্দিকা (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা অনুরোধ -১৯)) প্রতিযোগিতা -২০২১ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শনিবার (৪ ডিসেম্বর)  দুপুরে নানা রংবেরংয়ের বেলুন উড়িয়ে পুলিশ লাইন্সের মাঠে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা -২০২১ -এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।

জেলার মুকসুদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সহ মোট পাঁচটি উপজেলার (৫টি বালক ও ৫টি বালিকা) কাবাডি খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এসময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলার ৫ থানার অফিসার্স ইনচার্জ ও তাদের প্রতিনিধিগণ, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ  কাবাডি ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের বর্তমান সভাপতি গোপালগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যার এবং সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্যার। বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা সারাদেশের ন্যায় আজ গোপালগঞ্জেও এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তোমরা নিয়ম মেনে ভালো খেলে বিজয়ী শিরোপা অর্জন করবে সেই প্রত্যাশা রইলো। 

প্রথম দিনের খেলায় সদর থানা বালক দল কোটালীপাড়া বালক দলকে হারিয়ে পয়েন্টে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে। অপর খেলায় মুকসুদপুর বালক দল টুঙ্গিপাড়া বালক দলকে হারিয়ে সেমিফাইনালে বাই কাশিয়ানী বালক দলের সাথে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৬ ডিসেম্বর পুলিশ লাইনের মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ফাইনাল খেলা একই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!