শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

তালার সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের  উদ্বোধন করলেন এমপি এড মুস্তফা লুৎফুল্লাহ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালার সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের  উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মঈনুল ইসলামের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা হবে আগামী দিনের কর্ণধর। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশ সম্পর্কে জ্ঞান দান করতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, ১নং ধানদিয়া ইউ পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২নং নগরঘাটা ইউ,পি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, গাজী রহমদ্দীন, সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মজিদ সহ সকল সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের সহকারী  শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম, এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!