বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে এস.এস.সি পরীক্ষা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৮৪৬ বার পড়া হয়েছে

দীর্ঘ বিরতির পর নির্ধারিত সময়ের নয় মাস পরে অনুষ্ঠিত রোববার সকাল থেকে শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি পরীক্ষা। এ বছর সাতক্ষীরা জেলায় মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে মোট ৪৬টি পরীক্ষা কেন্দ্রে ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৮ হাজার ৭০৭ জন স্কুলে, ৫ হাজার ৯৩২ জন মাদ্রাসায় ও ১ হাজার ৬৩৮জন ভোকেশনালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

করোনা সংক্রমন মাথায় রেখে যশোর শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থ্যা। যদিও বোর্ডের নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবকের উপস্থিতির কথা বলা হলেও এই নির্দেশনা মানছে না অনেক অভিভাবক। তবে কেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন পরিক্ষার্থী বসে জেড প্যাটেন্ট এ পরিক্ষা দিচ্ছে বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হচ্ছে প্রতিটি শিক্ষার্থী। মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। করোনা সংক্রমন রোধে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। এই ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে অসুস্থ পরিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে দুইটি আইসোলেসন রুম। আর সার্বক্ষনিক থাকবে একজন চিকিৎসক। এছাড়াও প্রতিটি বেঞ্চে বসানো হবে একজন করে পরিক্ষার্থী।

এদিকে দীর্ঘদিন পর স্বল্প পরিসরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরাও কিছুটা সস্তিতে। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষা বর্ষ শুরু করা দাবি অভিভাবকদের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!