
সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় কে.এস.ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত পাঁচ জন অভিভাবক, দাতা সদস্য এবং বিদ্যালয়ৈর শিক্ষক প্রতিনিধিদের সমম্বয় সভাপতি নির্বাচন করা হয়।
সভাপতি পদে প্রতিদ্ধতীতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর মনোনয়ন ফরম ছাড়েন। পরবর্তীতে এ পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম তালায় বোর্ডের নিয়মানুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রিজাংডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান এবং কর্তৃপক্ষ পবিত্র মোহন দাশকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি অধ্যাপক স্বপন কুমার দাশ, নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, উপজেলা শিক্ষা কর্মকতার্র প্রতিনিধি দল, বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাধন কুমার দাশ পল্লী চিকিৎসক এনায়েত আলী সানা, অভিভাবক সদস্য মো. আকরাম হোসেন, শেখ হারুনার রশিদ, দিপংকর দাশ ও উত্তম কুমার দাশ, রিতা রানী দাশ (সংরক্ষিত), দাতা সদস্য মনোজ ভট্টাচার্য, মানষ ভট্টাচার্য, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মমিন, শুভেন্দু দত্ত, রিক্তা রানী (সংরক্ষিত) অনন্য শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।