শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

রং-বেরঙের বেলুন উড়িয়ে গোপালগঞ্জে মুজিববর্ষ দাবা লীগের শুভ উদ্বোধন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দাবা লীগ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ পুলিশ লাইনের মাঠে রং-বে- রঙের বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

পরে এ লক্ষ্যে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহমানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী সদস্য শরিফুল ইসলাম রিয়াদ, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা’র আহ্বায়ক নিজামুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, যেকোন খেলাধুলায় একজন ভালো মানের  খেলোয়াড় হতে প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল। আমাদের সময় খেলাধুলোর এত আধুনিক ব্যবস্থা ছিলো না। আর এখন সবধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না। তাই লেখাপড়ার পাশাপাশি সংশ্লিষ্টদের ভালমানের খেলোয়াড় তৈরি করার উদাত্ত আহ্বান জানান তিনি। এজন্য যেকোনো ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় বিশিষ্ট ক্রীড়াবিদ ও আবাহনী ক্রীড়াচক্রের সাবেক অধিনায়ক, আজীবন সদস্য আহম্মদ আলী খান, ওয়ার্ল্ড চেস ফেডারশনের ন্যাশনাল ইন্সট্রাক্টর ও আরবিটার হাসনাত এলাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ দাবা লীগ প্রতিযোগিতায় জেলার মোট ৯টি দলের ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!