শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব

সাতক্ষীরায় উৎসবমূখর পরিবেশে উদীচী’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উদীচীর জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাদের সংগঠক বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

উদীচীর জেলা শাখার নির্বাহী সদস্য মাসুদুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজন সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, অগ্রগতির সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাস, উদীচীর জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, নির্বাহী সদস্য কবি সালেহা আকতার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নিমাই মন্ডল, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী  মুখাজির্, মন্ময় মনির, জেলা শাখার দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ইউনুস আলী, আবুল হোসেন, সুরেন্দ্র কুমার ঘোষ, এস,এম,হাবিবুল হাসান, সাকিবুর রহমান বাবলা, কর্ণ কুমার কেডি, আজমিরা, মৌসুমি প্রমূখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশ করেন, কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী  মুখার্জি, সুমন মুখার্জি, মো: আজিজ, কামরুল ইসলাম, পাপিয়া পাঁখি, পূজা কর্মকার প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!