শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

দেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর ৫৯তম জন্মদিন পালন

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরার কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে কালিগঞ্জ ও শ্যামনগর কার্যালয়ের পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিন উপলক্ষে সুশীলন এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ইলা দেবী মল্লিক এর সভাপতিত্বে ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান কার্যালয় খুলনা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে সকলের প্রতি কৃতজ্ঞতা ও জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলন এর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, শিক্ষিকা কনিকা সরকার, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাইদুর রহমান মিন্টু ,কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, সৈয়দ মাহমুদ রহমান, কালিগঞ্জ যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আবদুর রহমান প্রমূখl অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। এর আগে সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের ৫৯তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে ফুল ছিটিয়ে কেক কেটে করতালির মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালায় সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!