শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি’র নির্বাচন সম্পন্ন: সিকদার চুন্নু-সিকদার দুলু পূর্ণ প্যানেলে জয়ী

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির এজিএম ও দ্বি-বার্ষিক (২০২১ – ২০২৩) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে এজিএম অনুষ্ঠিত হয়। এরপর গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি পদে ১৮১৭ ভোট পেয়ে হাসমত আলী সিকদার চুন্নু, সাধারণ সম্পাদক পদে ১৮৮৭ ভোট পেয়ে সিকদার নূর মোহাম্মদ দুলু হন। সদস্য পদে ১৭৫২ ভোট পেয়ে শেখ মো. রফিকুল ইসলাম মিটু, ১৭১১ ভোট পেয়ে আবু সিদ্দিক সিকদার, ২০৮২ ভোট পেয়ে আলী নাঈম খান জিমি, ১৭৪৭ ভোট পেয়ে আকবর আলী মোল্যা, ১৪৪৬ ভোট পেয়ে শেখ নাসিমুল গণি হাসমত আলী সিকদার চুন্নু – সিকদার নূর মোহাম্মদ দুলু পূর্ণ প্যানেলে জয়ী হন।

অপর দিকে, এস এম নজরুল ইসলাম – মো. সালাউদ্দিন খান প্যানেলে সহ-সভাপতি পদে ৯৮৭ ভোট পেয়ে এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ৯০৬ ভোট পেয়ে মো. সালাউদ্দিন খান পরাজিত হন। এছাড়া সদস্য পদে ৮৩৭ ভোট পেয়ে ওবায়দুর রহমান, ৮১৮ ভোট পেয়ে কে এম আলিনুর জিহাদ, ৮১৮ ভোট পেয়ে খায়রুল আমিন খান, ৭৯৬ ভোট পেয়ে পর্শিয়া সুলতানা, ৫৫০ ভোট পেয়ে শেখ তৈয়বুর রহমান, ১৬০ ভোট পেয়ে প্রফুল্ল সাহা (স্বতন্ত্র প্রার্থী) পরাজিত হন।

গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র মোট ৪৩৯৩ জন ভোটারের মধ্যে ২৯৮৫ জন উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির এজিএম ও নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ছিলেন তৎপর। করোনা পরিস্থিতি বিবেচনায় শান্তিপূর্ণভাবে এজিএম ও নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ পরাজিত প্রতিদ্বন্দী প্রার্থী, আজীবন ও সাধারণ সদস্যদের সমন্বয়ে সম্মিলিতভাবে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটিই প্রত্যাশা সকলের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!