শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

৪২ তম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত তালার নয়ন ও মনি মোহন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সহকারী সার্জন হিসেবে চূড়ান্তভাবে নিয়োগের জন্য শুপারিশপ্রাপ্ত হয়েছে।

নয়ন  সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শেখ মোঃ মিজানুর রহমান ডাবলুর ছেলে এবং মনি মোহন ঘোষ জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে। খালিদ হাসান নয়নের চাচা শিক্ষক শেখ মাহাবুবুর রহমান লাভলু জানান, ছোট বেলা থেকেই নয়ন অত্যন্ত মেধাবী ছিল। সে ২০১১ সালে তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২০১৩ সালে তালা সরকারি কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। ২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৭০৪ তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সে সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৯৮ তম স্থান অধিকার করেছে। অপরদিকে মনি মোহন ঘোষ জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে সে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে তালা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। ২০১৩-২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১২২ তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৬৩৫ তম স্থান অধিকার করেছে। খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক, পরিচিতজন ও এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!