
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, মুকসুদপুর সদর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সেলের অন্যতম সদস্য জহির হাসান টিটো মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের প্রচার সেল।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও যুবলীগ নেতা আমিনুর রহমান পল্টুসহ উপজেলা আওয়ামী লীগের প্রচার সেলের অন্যান্য সদস্যবৃন্দ।
জহির হাসান টিটো মিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মিরান হোসেন।