শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

বিজ্ঞান শিক্ষক ও বায়োলজিস্ট মিজান স্যারের ৬১ তম জন্ম দিন আজ

✍️খন্দকার আনিসুর রহমান তাজু🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক ও বায়োলজিস্ট খোন্দকার স্যার তথা ওন্ড মিজান স্যারের ৬১ তম জন্ম দিন আজ।

সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞান ও বায়োলজিস্ট খোন্দকার স্যার তথা ওন্ড মিজান স্যার বাংলা ১৩৬৭ সনের ০৭ ভাদ্র মোতাবেক ১৯৬০ সনের এই দিনে জন্ম গ্রহন করেন।

তিনি কলারোয়া উপজেলা ৫ নং কেড়াগাছি ইউনিয়ন অধীন এমএলএ সাহেব ধন্য বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ার সম্ভ্রান্ত খোন্দকার পরিবারে বাংলা ১৩৬৭ সনের ০৭ ভাদ্র মঙ্গলবার প্রত্যুষে জন্মগ্রহন করেন। তার পিতা খোন্দকার শামছুর রহমান এবং মাতা মরহুমা ছকিনা বেগম।

উল্লেখ্য খোন্দকার স্যার তথা ওল্ড মিজান স্যার ১৯৭৮ সনে কলারোয়া জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৮১ সনে কলারোয়া মহাবিদ্যালয় থেকে আই.এস.সি এবং ১৯৮৩ সনে বি.এসসি পাশ করেন। সর্বশেষ ১৯৯০ সনে খুলনা টি.টি কলেজ থেকে বি.এড ডিগ্রী লাভ করেন।

খোন্দকার স্যার তথা ওল্ড মিজান স্যার ১৫/১২/১৯৮৪ ইং তারিখ থেকে ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসাবে অদ্যাবধি কর্মরত আছেন। তার এই ৬১ তম জন্ম দিনে পরিবারের সকল সদস্যসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা তথা আত্মীয় স্বজন বন্ধু মহল সকলেই তাঁর দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!