বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

গোপালগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সি নারী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গোপালগঞ্জে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ লক্ষ্যে রোববার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থা’র কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল নিজে উপস্থিত থেকে মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার ও করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ মহিলা সংস্থার অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নাসিমা আক্তার রুবেল করোনা মোকাবেলায় সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে‌ অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!