বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে ৫ বাংলাদেশী আটক, এনিয়ে এপর্যন্ত আটক-১১১

✍️আসাদুজ্জামান🔏 ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৩৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশ প্রবেশের সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন পুরুষ। সোমবার ভোরে সীমান্তের তলুইগাছা ও মাদরাা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এনিয়, গত দেড় মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ জন মানবপাচারকারীসহ ১১১ জনকে আটক করা হয়েছে। এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও ভারত থেকে অবৈধ পথে মানুষ দেশে ফেরায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সীমান্ত বাসীর মাঝে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার লস্কারপুর গ্রামের শাহজান চাকতীর ছেলে কদম চাকতী (২৫), একই জেলার ফুলতলা থানার জুগনীপাশা গ্রামের গাফফার গাজীর মেয়ে লাভলী খাতুন (২৪), মাগুরা জেলার শালিখা থানার ছাদরা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে আরিফা খাতুন (২৮), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে মর্জিনা খাতুন (৩৫) ও গাজীপুর জেলার টঙ্গী মডেল থানার বউবাজার এলাকার নুর মোহাম্মদের স্ত্রী নাসরিন খাতুন (৩৫)।

বিজিবি ৩৩ ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছিল। আটককৃতদের মধ্যে তিন জনকে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেনে পাঠানো হয়েছে। আর বাকী দুই জনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!