বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ

মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন ছিলেন গন মানুষের নেতা- সাতক্ষীরা প্রেসক্লাবে স্মরণ সভায় বক্তারা

শেখ বেলাল হোসেন::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪০১ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

দৈনিক পত্রদূত সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন এর ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গাজী টিভির কামরুল হাসান, বাংলা ভিশনের মো: আসাদুজ্জামান, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান, ভোরের পাতার এস এম মহিদার রহমান, ঢাকা টাইমস এর এম বেলাল হুসাইন।

সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। ১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৫ বছর পেরিয়ে গেলেও আজও বিচারে খুনিদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা

বক্তারা আরও বলেন, স.ম. আলাউদ্দীনকে হত্যার মধ্য দিয়ে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্থ করা হয়েছিল। একজন প্রগতিশীল স.ম. আলাউদ্দীন সাতক্ষীরার সম্পদ ছিলেন। ৭১’-এ মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল। তিনি ছিলেন আপোষহীন নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতিদের সাথে জড়িত থেকে দলের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সংঘটিত করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাতক্ষীরাকে সমৃদ্ধশালী একটি জেলা হিসেবে রূপান্তরিত করা। তিনি সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের কথা তুলে ধরার জন্য নিজ হাতে প্রতিষ্ঠিত করেছিলেন দৈনিক পত্রদূত পত্রিকা।

তাঁর কর্মের মধ্য দিয়ে শহীদ স.ম. আলাউদ্দীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

এর আগে শনিবার সকালে সম আলাউদ্দিনের পৈতৃক ভিটা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়িতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে সাংবাদিকরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন হাফেজ সাংবাদিক শেখ কামরুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!