শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিসি শাহিদা সুলতানা(ভিডিও ফুটেজ সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকা বিভাগ -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফুটবলে কিক করে ও রংবেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান।

আড়পাড়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাবেক কর্মকর্তা ফিরোজুল আহসান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন মিরাজ, মুকসুদপুর ফুটবল দলের কোচ কুটি খান, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার লিলি রানী বিশ্বাস, সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন (মন্টু) প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পৌর একাদশ ট্রাইবেকারে ৫–৪ গোলে মুকসুদপুর একাদশকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কাশিয়ানী একাদশ ট্রাইবেকারে ৩–২ গোলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!