শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উরফি ইউনিয়ন একাদশ(ভিডিও ফুটেজ সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

দেশ জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব (১৭) বালিকা বিভাগের খেলা শুরু হয়েছে।

 

এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলার আওতাধীন ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যকার নক-আউট সিস্টেম ফুটবল টুর্নামেন্ট গত ২৯ মে গোপালগঞ্জ জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শুরু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান নিজে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

আজ বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বোড়াশি ইউনিয়ন একাদশকে ২–০ গোলে পরাজিত করে উরফি ইউনিয়ন একাদশ ফাইনালে পৌঁছায়।

এছাড়া সকালে অনুষ্ঠিত অপর এক ম্যাচে ইউনিয়়ন একাদশকে ১–০ গোলে পরাজিত করে গোপালগঞ্জ পৌরসভা একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়।

আগামী কাল বুধবার (২ জুন) বিকাল ৪ টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে উরফি ইউনিয়ন একাদশের বিপক্ষে গোপালগঞ্জ পৌর একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমকে জানান আয়োজক কমিটি।

করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় গত বছর এ টুর্নামেন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তাই দীর্ঘদিন পরে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট দেখতে দূরদূরান্ত থেকে ফুটবল প্রেমীরা স্বাস্থ্যবিধি মেনে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় জমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!