শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা অবশেষে উদ্বোধন করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা মেধাবী শিক্ষার্থীদের হাসিতে নতুন গতি: সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হা ম লা, ভা ঙ চু র ও প্রা ণ না শে র হু ম কি  সাতক্ষীরা আদালত এলাকা এখন বিচারপ্রার্থীদের আ ত ঙ্কে র জনপদ! বিচারপ্রার্থীদের অ প হ র ণে র পর চাঁ দা আদায়ের অভিযোগ জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদী (বন্ধ) জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি শারদীয় দুর্গোৎসব ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদার সমাজের প্রবীণরাই আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস সাংবাদিকতা থেকে সমাজসেবা—সাতক্ষীরার শেখ আমিনুর হোসেনের বহুমাত্রিক কর্মযাত্রা

কালিগঞ্জে পুর্ণিমার জোয়ারে জলোচ্ছাস ও নদী ভাঙ্গনে বিস্তির্ন এলাকা প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী বিপর্যয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের ইছামতি ও কালিন্দী সহ কাঁকশিয়ালী ও গলঘেষিয়া নদীর পানি ৮/৯ ফুট বৃদ্ধিতে আকষ্মিক জলোচ্ছাস ও নদী ভাঙ্গণে ব্যাপক এলাকায় দ্বিতীয় দিনের মত পানি ঢুকে পড়ে। ফলে উপজেলার হাজার হাজার বিঘা জমির শত শত চিংড়ী মৎস্য ঘের ভেসে কোটি কোটি টাকার সোনার চিংড়ী ও সাদা মাছের ক্ষতিগ্রস্থ হয়েছে। বাহির চরে ছোট বড় অগনিত মৎস্য ঘের ও পুকুর সহ চরাঞ্চলে ওয়াপদা বাঁধের পাশে বসবাসকারী শত শত ঘর বাড়ি দ্বিতীয় দিনের মত পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ( ২৭ মে) দুপুর ১২টার দিকে সৃষ্ট জোয়ারের পানিতে নদী সমূহ ফুলে ফেঁপে ফঁুসে উঠে, বিকাল ৩টা পর্যন্ত ওয়াপদা বাঁধ উপচিয়ে বিভিন্ন পয়েন্টে, বাজার ঘাটে পানি ঢুকতে থাকে। পরে ভাটার টানে কিছু পানি কমলেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়নি। এদিকে দ্বিতীয় দিনের মত পাউবো’র ৫নং পোল্ডারের অধীনে হাড়দ্দহা এলাকায় প্রায় ১ কিঃ মিঃ ব্যাপী এলাকায় জলোচ্ছাসে চিংড়ী ঘের প্লাবিত হয়,ওয়াপদা ভাঁধে ৫০-৬০ ফুট ভাঙ্গনের কারণে অবিরাম পানি ঢুকতে থাকে, যা চিংড়া, পাঁচবাড়ী, ছোটবিল, মহেশ্বরকাটী সহ পাশ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। কালিগঞ্জ কাঁকশিয়ালী বাজার ও মোকাম ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে উপজেলা ভুমি অফিস ও সদর ইউনিয়ন ভুমি অফিসে ৩-৪ ফুট পানি ঢুকে পড়ে। কবলিত এলাকার বসবাসকারী জনগন কালিগঞ্জ সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করে। এদিকে সামনে এখনও ২-৩ দিন জোয়ারের পানির তীব্রতা থাকবে এমন আশংঙ্খায় আতংকিত এলাকাবাসী।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের, এস.ডি তন্ময় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের বলেন “ক্ষতিগ্রস্থ হাড়দ্দহা ওয়াপদা বাঁধটি পানি উন্নয়ন বোর্ড তাৎ’ক্ষনিক ভাবে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ভেকু দিয়ে সংস্কারের কাজ শুরু করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!